মঙ্গল গ্রহে জমি কিনলেন বাঙালি তরুণ!

২৬ আগষ্ট, ২০২০ ১৯:৫৪  
চাঁদের পর এবার মঙ্গলে জমি কেনার কৃতিত্ব অর্জন করলেন এক বাঙালী যুবক। মাত্র তিন হাজার ভারতীয় রুপীতে সেখানে জমি কিনেছেন হুগলির বাসিন্দা শৌনক দাস। মঙ্গল গ্রহের কেনার জমির কাগজপত্র ইতিমধ্য়েই তার হাতে পৌঁছেছে। শৌনক সশরীরে মঙ্গলে যেতে পারবেন কি না তা নিশ্চিত না হলেও তার একটি চিপ পৌঁছেছে মঙ্গলে। ভারতীয় গণমাধ্যমের ভাষ্য, মঙ্গলে জমি কেনার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলেছেন শৌনক। সদ্য় বিয়েও করেছেন তিনি। অনেকে বলছেন, মধুচন্দ্রিমা করতে মঙ্গলে পাড়ি দিতে পারেন। যদিও, এবিষয়ে তার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জি নিউজকে তিনি জানান, গত ফেব্রুয়ারিতে প্রথমে নাসা’র কাছে মঙ্গলে জমি কিনতে চান জানিয়ে একটি আবেদন করেন। এর মাসখানেক পর ৯ মার্চ নাসা’র পক্ষ থেকে জানানো হয়, তারা জমি কেনার ব্যাপারে সাহায্য করতে পারে। কিন্তু মঙ্গলে মানুষ ঠিক কবে নাগাদ বাস করতে পারবে এর ঠিক নেই। শৌনক তখন এক একর জমির দাম জেনে তাদের কাছে টাকা পাঠান।